APIS LOGO
APIS LOGO
Call: +8802222292990, +8802222261216
Mobile: +8801712269142, +8801732282223
Email: apisbd.com@gmail.com

২০১৬ সালে ৩ লাখ লোক নেবে কানাডা, সপরিবারে বসবাসের সুযোগ

banner

চলতি বছরেই ৩ লাখ ৫ হাজার জনের ইমিগ্রেশনের সুযোগ দিচ্ছে কানাডা সরকার। দেশটিতে ফেডারেল প্রোগ্রাম সহ ১১টি প্রদেশে বিভিন্ন ক্যাটাগরিতে ইমিগ্রেশনের এ ঘোষণা দিয়েছে সরকার। কানাডা সরকারের চলতি বছরের অভিবাসন পরিকল্পনায় জানানো হয়েছে, কানাডার অর্থনীতিতে অবদান রাখতে পারবে—এমন লোক নেওয়া হবে এক লাখ ৬০ হাজার ৬০০ জন। ৮০ হাজার পরিবার, শরণার্থী হিসেবে ৫৫ হাজার ৮০০ জন এবং মানবিক সহায়তায় দেশটিতে যাওয়ার সুযোগ পাবে তিন হাজার ৬০০ জন। কানাডায় যেতে আগ্রহীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি, প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম, সেলফ অ্যামপ্লয়েড, ফ্যামিলি স্পন্সরশিপ সহ বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে। প্রতিটি ক্যাটাগরিতে আবেদনের যোগ্যতা ভিন্ন ভিন্ন। তবে সব ক্যাটাগরিতে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সুযোগ দেওয়া হবে।

কুইবেক স্কিলড ওয়ার্কার

শুধু কানাডার কুইবেক প্রদেশেই ২০১৬ সালে ১০ হাজার পেশাজীবী পরিবার সহ ইমিগ্রেশন করার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা :

আবেদনের যোগ্যতা সহ বিভিন্ন বিষয় জানতে হলে এখানে ক্লিক করুন

Quebec Skilled Worker Program (QSWP)

বিষয় পয়েন্ট
EducationUp to 14 points (Cutoff Score = 2 points)
Area Of TrainingUp to 16 points
Validated Employment OfferUp to 10 points
Work ExperienceUp to 8 points
AgeUp to 16 points
Language ProficiencyUp to 22 points
Stay And Family In QuebecUp to 8 points
Spouse/Common-law partner CharacteristicsUp to 17 points
Presence Of Accompanying ChildrenUp to 8 points
Financial Self-Sufficiency1 point

 

এটিই সম্ভবত কুইবেকের সর্বশেষ  ফার্স্ট-কাম-ফার্স্ট-সার্ভ পদ্ধতির ইমিগ্রেশন প্রোগ্রাম।

এক্সপ্রেস এন্ট্রি

 

কানাডায় অভিবাসন আবেদন করার অন্যতম জনপ্রিয় প্রোগ্রামএক্সপ্রেস এন্ট্রি যা ২০১৫ সাল থেকে চালু হয়েছে। এর মাধ্যমে নির্দিষ্ট কাজে অভিজ্ঞরা কানাডায় অভিবাসনের সুযোগ পাবেন। এক্সপ্রেস এন্ট্রির তিনটি প্রোগ্রাম আছে। এগুলো হলো—ফেডারেল স্কিলড ওয়ার্কার, ফেডারেল স্কিলড ট্রেড প্রোগ্রাম ও কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামে আবেদনকারীদের বয়স কম হলে এবং শিক্ষা, কাজের অভিজ্ঞতা  ও আইএলটিএস স্কোর বেশি থাকলে সিলেকশন গ্রিড এ বেশি নম্বর পাবেন এবং সে ক্ষেত্রে ইমিগ্রেশন দ্রুত হওয়ার সুযোগ থাকবে।
ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা বা স্নাতক হতে হবে। লাগবে নির্দিষ্ট পেশায় কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা। আবেদনকারীদের প্রথমে পুলে অন্তর্ভুক্ত হতে হবে।পুলে আবেদনকারীদের যোগ্যতা নির্ণয় করা হবে ছয়টি বিষয়ের ওপর ভিত্তি করে। প্রতিটি বিষয়ে নির্দিষ্ট পয়েন্ট বরাদ্দ থাকবে।মোট ১০০ পয়েন্ট। এর মধ্যে শিক্ষা বিষয়ে ২৫, ভাষা দক্ষতায় ২৮, কাজের অভিজ্ঞতা ১৫, বয়সে ১২, জব অফার ( বাধ্যতা মূলক নয়) ১০ অ্যাডাপটাব্লিটি (স্পাউস আইএলটিএস ৫ + ফাস্ট ব্লাড রিলেটিভ ৫) ১০ পয়েন্ট। কোনো আবেদনকারী কমপক্ষে ৬৭ নম্বর পেলে পুলে অন্তর্ভুক্ত হতে পারবেন।
গত তিন বছরের মধ্যে কানাডায় কমপক্ষে এক বছর কাজের অভিজ্ঞতা ও দক্ষতা আছে—এমন সব ব্যক্তি কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। কানাডিয়ান ন্যাশনাল অকোপেশনাল ক্লাসিফিকেশন (এনওসি) অনুযায়ী কাজের অভিজ্ঞতার পয়েন্ট হিসাব করা হবে।

আবেদনের যোগ্যতা :

আবেদনের যোগ্যতা সহ বিভিন্ন বিষয় জানতে হলে এখানে ক্লিক করুন

Express Entry (Federal Skill Worker )

 আবেদন ও বাছাই প্রক্রিয়া

কানাডা অভিবাসন বিষয়ক পরামর্শক মোহাম্মদ আলী আযম খান (RCIC,ICCRC#R413271) জানান, কানাডায় যেতে আবেদনের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ, আইইএলটিএসের কাগজপত্র, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, পাসপোর্টের তথ্য ও একটি পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সহ আরও অন্যান্য প্রয়োজনীয় কাগজ পত্র লাগবে। পয়েন্ট হিসাব করা হয় সব কাগজপত্র বিবেচনায় এনে। আবেদনের সময় অথবা পরবর্তীতে কানাডা সরকারের নির্ধারিত ফি পরিশোধ করতে হয়। ধরনভেদে আবেদন ফি ভিন্ন।

aircanada1

 অগ্রাধিকার পাবেন যাঁরা

ব্যাংকার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, সেলস অ্যান্ড মার্কেটিং, ফিন্যানশিয়াল অডিটর অ্যান্ড অ্যাকাউনট্যান্ট, রিটেইল সেলস সুপারভাইজার, ফুড সার্ভিস সুপারভাইজার, কুক, ইনফরমেশন সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড কনসালটেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার, ইন্টারঅ্যাকটিভ মিডিয়া ডেভেলপার, গ্রাফিকস ডিজাইনার, আইটি প্রফেশনাল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ও অন্যান্য পেশাজীবীদের প্রাধান্য দেওয়া হয়।

সুযোগ আছে উদ্যোক্তা হিসেবেও

কুইবেক ইনভেস্টর প্রোগ্রামের আওতায় কুইবেক প্রদেশে যেতে পারবেন উদ্যোক্তারা। এ জন্য আবেদনকারীর ১.৬ মিলিয়ন কানাডিয়ান ডলারের সমান সম্পদ থাকতে হবে। পাঁচ বছরের জন্য ৮ লাখ কানাডিয়ান ডলার কানাডা ব্যাংকে জমা রাখতে হবে। বর্তমানে এ প্রোগ্রামের আবেদন চলবে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। কুইবেক এন্টারপ্রেনার প্রোগ্রাম ক্যাটাগরিতে আবেদনের জন্য কমপক্ষে তিন লাখ কানাডিয়ান ডলার বিনিয়োগ করতে হবে এবং ব্যবসায়ী ও ব্যবস্থাপক হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কুইবেক সেলফ অ্যামপ্লয়েড পারসন প্রোগ্রামে আবেদন করতে কমপক্ষে এক লাখ কানাডিয়ান ডলারের সমপরিমাণ সম্পদ থাকতে হবে। এসব ক্যাটাগরিতে বয়স ও শিক্ষাগত যোগ্যতায় তেমন বাধ্যবাধকতা নেই। তবে আইএলটিএস থাকলে পয়েন্ট যোগ হবে।

বিভিন্ন প্রভিন্সেও বিজনেস এন্ট্রারপ্রিনিয়র  প্রোগ্রামে যেতে পারেন। যেমন- মানিটোবা,অন্টারিও, সাচকাচুয়ান ও ব্রিটিশ কলাম্বিয়া তে।

জেনে রাখা ভাল

১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে তবে  ৩ বছরের অভিজ্ঞতা থাকলে পূর্ণ নম্বর পাওয়া যাবে (শুধু এক্সপ্রেস এন্ট্রি ) । কিছু কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সামঞ্জস্য থাকতে হবে। আবেদনকারীদের বয়স কম হলে এবং শিক্ষা, কাজের অভিজ্ঞতা ও আইএলটিএস স্কোর বেশি থাকলে বেশি নম্বর পাবে এবং দ্রুত ইমিগ্রেশন হবে। ঝুঁকি কম থাকায় উদ্যোক্তাদের জন্যও কানাডায় বিনিয়োগ লাভজনক। সঠিক প্রক্রিয়া অনুসরণ করে আগেভাগেই আবেদন করতে হবে। প্রার্থী চাইলে নিজেও আবেদন করতে পারেন। তবে আবেদনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ভুয়া বা ভুল তথ্য দিলে আবেদন বাতিল হতে পারে। এ জন্য দক্ষ ব্যক্তি যেমন কানাডিয়ান সরকার অনুমোদিত ইমিগ্রেশন কনসালটেন্ট ICCRC এর সদস্য বা আইনজীবীর মাধ্যমে আবেদন করা বাঞ্ছনীয়।

তবে টাকার বিনিময়ে অঅনুমোদিতও কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ফাই্ল প্রসেস করা কানাডিয়ান ইমিগ্রেশন আইন বিরোধী এবং যদি কোন ব্যক্তি এ কাজ করে থাকেন তবে তার সর্বনিম্ন শাস্তি হিসেবে ৫ বছরের জন্য কানাডা তে প্রবেশ নিষেধ ও অত্র সময়ে কানাডার সকল প্রোগ্রামে আবেদন গ্রহন যোগ্য হবে না।

 

লেখকঃ তাবাসসুমুল জান্নাত